বাংলাদেশের জাতীয় কাউন্সিলের নির্বাহী কমিটির 48 তম সাধারণ সভায় বাংলাদেশ স্কাউটস এর বার্ষিক প্রতিবেদনে ন্যাশনাল সার্ভিস 2018 এর মনোনীতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (30 অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আব্দুল হামিদ খান।অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, বৃক্ষরোপণ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, পরিষ্কার পরিছন্নতা অভিযান, সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজের বিশেষ অবদান রাখায় দোয়েল মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক/রোভার স্কাউট লিডার পল্লব কুমার মৈত্রেয়কে এই ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।আমাদের প্রতিনিধি তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন" ব্যাডেন পাওয়েল যেমনটা চেয়েছিলেন পৃথিবীটাকে যেমন পেয়েছ তার চেয়ে একটু সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর; আমি এটাই হৃদয়ে ধারণ করে 2003 সাল থেকে স্কাউটিং এর মাধ্যমে সমাজ পরিবর্তনে কাজে নিজেকে সামিল করেছি। এখনো অব্যাহত রেখেছি, ভবিষ্যতে রাখবো আশা করি"।