-->
এগিয়ে চলছে মানব কল্যাণ ফাউন্ডেশন

এগিয়ে চলছে মানব কল্যাণ ফাউন্ডেশন



 করোনাভাইরাস সারা দুনিয়াব্যাপী এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। মৃত্যুর মিছিলে অসংখ্য মানুষ শামিল হয়েছে। এখনও সে মিছিল অব্যাহত রয়েছে।তবে সবচেয়ে আশার বাণী হলো ইতোমধ্যেই বিভিন্ন দেশ করোনাভাইরাসের টিকা আবিষ্কার করেছে।কিছু কিছু উন্নত দেশ তাদের জনগনকে টিকা নিশ্চিত করে সবকিছু খুলে দিয়েছে। তাদের ভেঙ্গে পড়া অর্থনীতিও এখন অনেকটা স্বাবলম্বী হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো সবাইকে টিকা নিশ্চিত করা সম্ভব হয়নি। সরকারের ব্যাপক চেষ্টা-প্রচেষ্টার মাধ্যমে এখন বেশকিছু দেশ থেকে টিকা আনা সম্ভব হয়েছে।সেজন্য সরকার গনটিকার কার্যক্রম শুরু করেছে।শহর থেকে এখন গ্রামে। মানবতার সেবায় সর্বদা কাজ করা মানবকল্যাণ ফাউন্ডেশন এই টিকার রেজিস্ট্রেশন গ্রামে করে দিচ্ছে সম্পুর্ন বিনামূল্যে।


 COVID-19 এর টিকার জন্য মানবকল্যাণ ফাউন্ডেশনের অফিসে রেজিস্ট্রেশন করতে আসা মানুষের উপচে পড়া ভীড় হচ্ছে প্রতিদিন। ফাউন্ডেশনের সদস্যরা তাদের সাধ্যনুযায়ী রাতদিন কাজ করে যাচ্ছে।


এই টিকা রেজিস্ট্রেশন কার্যক্রমে ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা আল মুজাহিদ ও সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ এবং সেক্রেটারী জেনারেল রাজু আহমেদ ও জয়েন্ট সেক্রেটারি মুকিবুল ইসলাম অর্থসম্পাদক খালিদ পারভেজ অফিস সম্পাদক আলম হোসেন ও প্রচার সম্পাদক সাকিব মাহমুদ সহ ফাউন্ডেশনের সদস্য হাসানুজ্জামান, সোহেল রানা ও অন্যান্যরা উপস্থিত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com