-->
কালীগঞ্জ তৈলকূপী সোসাইটি উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

কালীগঞ্জ তৈলকূপী সোসাইটি উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরন


গোটা বিশ্বে হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে খাদ্য সংকটে পরছে গরীব দুঃস্থ মানুষেরা।
ঠিক তখন গ্রামের অসহায় মানুষেরা যেন খাদ্য সংকটে না থাকে কেউ যেন খাদ্যের কষ্ট না করে তার জন্য তৈলকূপী সোসাইটি সকল সদস্য অসহায়দের পাশে এগিয়ে আসেন।
তাদের সংগৃহীত অর্থ দিয়ে রোববার বিকালে গ্রামের প্রায় ১৫০ টি পরিবারের মাঝে সব দল মত সমাজ নির্বিশেষে তারা এ খাদ্য সামগ্রী বিতরন করেন।
জানা যায় তারা
৫কেজি চাউল;২ কেজি অালু;১ কেজি ডাউল;অাধা লিটার তেল তাদের খাদ্য সামগ্রীর উপহারের ভিতর রাখেন।

তাদের এই মহৎ কর্মে যেমন অসহায় মানুষগুলোর উপকার হচ্ছে অন্যদিকে তাদের দেখে অাশেপাশের অনেক গ্রাম উৎসাহ পাবে বলে মনে করছে।

তৈলকুপী সোসাইটি প্রধান উপদেষ্টা ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তৈলকুপী সোসাইটির উপদেষ্টা আব্দুল মতিন পাতা মিয়া, উপদেষ্টা গোলাম রসুল, সোসাইটির উপদেষ্টা ফিরোজ মিয়া,উপদেষ্টা উত্তম সেন উপদেষ্টা বিকাশ রায় সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ইমদাদুল হক সোহাগ, তৈলকুপী সোসাইটি র পরিচালনা পরিষদের নেতা মতিয়ার রহমান মতি , বাচ্চু মিয়া, রাম বিশ্বাস, মধু বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।তৈলকুপী সোসাইটির সভাপতি ইমদাদুল হক সোহাগ বলেন আমাদের এই ত্রান কার্যক্রম অব্যাহত থাকবে, যতদিন আমার বাড়ি রান্না হবে ততো দিন আমার প্রতিবেশি কেও অভুক্ত থাকবে না। মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে অামরা অামাদের এই খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। সেই সাথে অামরা অামাদের কার্যক্রম অব্যাহত রাখবো।
এই মহৎ কাজের সাথে যুক্ত ছিলেন।
এলাকার সুধীজন তাদের এই কর্ম কে সাধুবাদ জানিয়েছে।

সূত্র: খবর কালিগঞ্জ


সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com