১ টাকায় জীবন এর ব্যতিক্রমী উদ্যোগ
বুধবার, ৩ জুন, ২০২০
ঝিনাইদহের কালীগঞ্জে ব্যতিক্রমী সংগঠন ১ টাকায় জীবন এর সৌজন্যে এবং সামাজিক সংগঠন সপ্নচূড়ার আয়োজনে কালীগঞ্জ উপজেলার ১১ নং রাখালগাছি ইউনিয়নের কুল্যাপাড়া গ্রামের একজন কিডনী রোগী কে ঔষধ কিনে দেওয়া হয়েছে। তিনি প্রায় দীর্ঘ ৭ মাস যাবত অসুস্থ থাকায় পরিবারের উপার্জনের পথ বন্ধ প্রায়। এমতাবস্থায় ঔষধ কিনতে না পারার খবরটি সপ্নচূড়া সংগঠনটির মাধ্যমে ১ টাকায় জীবন পরিচালনা পর্ষদ কে জানানো হয়।। পরবর্তীতে ১ টাকায় জীবন এর উদ্যোগে প্রয়োজনীয় ঔষধ গুলো নিয়ে ১ টাকায় জীবন পরিচালনা পর্ষদ অসুস্থ ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে ঔষধ গুলো তুলে দেন এবং তিনি সুস্থ হওয়া অবধি তার প্রয়োজনীয় ঔষধ কিনে দেয়ার দায়িত্ব গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর সম্মানিত প্রধান উপদেষ্টা ও সপ্নচূড়ার সভাপতি রফসান আল মাসুম খান, কালীগঞ্জের সফল সংগঠক রেজওয়ান কবির, কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর সভাপতি ও ১ টাকায় জীবনের কেন্দ্রীয় সমন্বয়ক মোস্তফা ইবনে মাসুদ, কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও ১ টাকায় জীবনের এলিট প্যানেল সদস্য শেখ ফরহাদ রহমান, সপ্নচূড়ার সিনিয়র সহ সভাপতি জেবান নোমানী প্রমুখ।
এই ব্যাপারে জানতে চাওয়া হলে ১ টাকায় জীবন এর কেন্দ্রীয় সমন্বয়ক মোস্তফা ইবনে মাসুদ বলেন তারা সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই পথশিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খাদ্য , অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, করোনা পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই অসহায় মানুষটির চিকিৎসায় সার্বিক সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন যে কেউ চাইলেই প্রতিদিন মাত্র ১ টাকা করে মাতে ৩০ টাকা প্রদান করে ১ টাকায় জীবন এর দাতা সদস্য হতে পারেন। এই সকল কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।