"সংকট কালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে"
লোটাস আহমেদ শুভ
যশোর প্রতিনিধি-
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষে (আইইডি) যশোর কেন্দ্রের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন জনউদ্যোগ যশোরের আহবায়ক নাজির আহমদ। উপস্থিত ছিলেন কামরুন নাহার কনা- আইনজীবী। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য করেন বীথিকা সরকার- ব্যবস্থাপক, আইইডি। সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কুমার কাজল- উন্নয়ন কর্মকর্তা, আইইডি যশোর কেন্দ্র। এবারের দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল - "সংকট কালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে"
উক্ত বিষয়ের মূল আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ সাংবাদিক জনাব রুকুনউদ্দৌলাহ্। তিনি বলেন উন্মত বাংলাদেশে গড়ার জন্য তথ্য অধিকার প্রয়োগ উন্নয়নের জাদু হিসেবে কাজ করবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষকে তথ্য দিতে বাধ্য।
সভার আলোচকগণ তথ্য অধিকার আইন প্রয়োগের জন্য সকলের প্রতি আহবান জানান।