-->
 "বেহাল দশা কালীগঞ্জ কোটচাঁদপুর মহাসড়কের"

"বেহাল দশা কালীগঞ্জ কোটচাঁদপুর মহাসড়কের"


 রাজু আহম্মেদ, কালীগঞ্জ প্রতিনিধি
বর্ষার কারণে ভাঙ্গন ধরেছে ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর  মহা সড়কের| অতিরিক্ত বর্ষা এবং ভারী যানবাহন চলাচলের কারণে ভেঙে গিয়েছে রাস্তাটি| কালীগঞ্জের বিহারী মোড় থেকে অনেকখানি রাস্তা ভেঙে গিয়েছে  ফলে  ব্যাঘাত ঘটছে যানবাহন চলাচলে| গাড়িচালকদের কথা মতে পশ্চিমবঙ্গের সাথে ব্যবসা-বাণিজ্য এবং যাতায়াতের জন্য বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রাস্তাটি| রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় গাড়িচালকেরা বলছে অনেক ঝুঁকির সাথে গাড়ি চালাতে হচ্ছে তাদের| ছোট গাড়ি চালকরা বলছে এই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক ক্ষতি হচ্ছে তাদের| তারা আরো বলছে ভুলক্রমে যদি তাদের গাড়ির চাকা খাদের ভিতরে চলে যায় গাড়ি উল্টে যেতে পারে এবং ক্ষতি হতে পারে গাড়ি চালকদের, গাড়ি,   যাত্রী এবং গাড়িতে থাকা মালামালের| গাড়িচালকেরা বলছে  রাস্তাটি মেরামত করা হয়েছিল কিন্তু বর্ষার কারণে আবারো দুর্ঘটনার শিকার হয়েছে রাস্তাটি| তাদের অভিযোগ অনেকদিন যাবত রাস্তাটি এই ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে কিন্তু  রাস্তার মেরামত করা হচ্ছে না| গাড়িচালকেরা দাবি জানিয়েছে খুব তাড়াতাড়ি যেন রাস্তাটি মেরামত করার ব্যবস্থা করা হয়|

সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com