কন্যা সন্তানের মা হলেন ঝিনাইদহের কালীগঞ্জের সেই মানসিক প্রতিবন্ধী
ঝিনাইদহ কালীগঞ্জের সেই মানসিক প্রতিবন্ধি একটি ফুটফুটে চেহারার কন্যা সন্তানের মা হয়েছেন। শুক্রবার বিকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এ সন্তান প্রসব করেন। সকালে প্রসব যন্ত্রনা শুরু হলে নিজ বাড়িতে আশ্রয় ও সেবাদানকারী উপজেলার ময়ধরপুর গ্রামের দিনমজুর আমজাদ ছাকিরন দম্পতি স্থানীয় জনপ্রতিনিধি ও মিডিয়াকর্মিদের সহযোগীতায় কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্বের সাথে চেষ্টা করার পর বিকেল ৪ টার দিকে সন্তান ভূমিষ্ঠ হয়।
অজ্ঞাত অসহায় মানষিক প্রতিবন্ধির চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নিচ্ছেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা।
কালীগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার আফসানা পারভিন জানান, ভ’মিষ্ঠ হওয়ার আগে সাভাবিক না থাকায় ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে সন্তান বের করা হয়েছে। তবে মা ও নবজাতক একনও সুস্থ আছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, খবর পেয়েই তিনি হাসপাতালে যোগাযোগ করে অসহায় প্রতিবন্ধির ব্যাপারে কখা বলেছেন। যে কোন প্রয়োজনেই তিনি তার পাশে থাকবেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, প্রতিবন্ধি মায়ের পাশে দাঁড়িয়েছেন তারা অবশ্যই সহৃদয়তার পরিচয় দিয়েছেন। তিনি বলেন, নিজে দিনমজুর হয়েও আমজাদ – ছাকিরন দম্পতি এ প্রতিবন্ধিকে পরিবারের একজন সদস্যের মত করে সেবা করছেন এজন্য ওই পরিবার অবশ্যই ধন্যবাদ পাওয়ারযোগ্য। তিনি আরও বলেন, সদ্যজাত নবজাতকের চিকিৎসার জন্য সকল ব্যবস্থা গ্রহন করা
