-->
 বরগুনায় জেলা প্রশাসনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু নৌকা’ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

বরগুনায় জেলা প্রশাসনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু নৌকা’ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

 বরগুনা প্রতিনিধি মো: আল আমিন মল্লিক


 বরগুনায় জেলা প্রশাসনের উদ্যোগে মুজিব জন্ম শত বার্ষিকী উপলক্ষে দেশের প্রথম নৌকা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এই জাদুঘরে বিলুপ্ত হওয়া একশত নৌকা স্থান পাবে এবং এই জাদুঘরের নাম রাখা হবে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনার ড.অমিতাভ সরকার বরগুনা জেলা আইনজীবী সমিতির পাশে গণ-পাঠাগারের মাঠে এই “বঙ্গবন্ধু নৌকা” যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কালের পরিক্রমায় দেশের নদী ধ্বংস হয়েছে এবং হারিয়ে যাচ্ছে নানান ধরনের নৌকা। বঙ্গবন্ধু নৌকা জাদুঘরে হারিয়ে যাওয়া বিভিন্ন অঞ্চলের নৌকা এবং বর্তমানে প্রচলিত নৌকার প্রতিকৃতি সংরক্ষণ করা হবে। ইতিমধ্যে বরগুনা জেলা আইনজীবী সমিতির পূর্ব পাশে পৌর গণ -গ্রন্থাগারের মাঠে জাদুঘরটি স্থাপনের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রতœতত্ত্ব অধিদপ্তর, ট্যুরিজম বোর্ড, বিভিন্ন নৌকাশিল্পী, ফ্রেন্ডশিপ এনজিওর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে জাদুঘরটির অবকাঠামো, বিভিন্ন রকমের নৌকা তৈরির কাজ চলছে। জাদুঘরে বিভিন্ন অঞ্চলের ১০০ নৌকা স্থান পাবে। এসময়ে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলে...

সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com