বৃষ্টির পানি আর বাধা মানছে না।
আর এ রাজু আহম্মেদ কালীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ৬টি ঋতুর মধ্যে প্রধান একটি ঋতু হচ্ছে বর্ষাকাল। কিন্তু এই বর্ষার পানিতে অনেক কিছুর ক্ষয়ক্ষতি হয়। ছবিটি তোলা ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজার থেকে। এটি হলো নলডাঙ্গা বাজারে যাবার প্রধান রাস্তা। একটু বৃষ্টির কারণে রাস্তাটি তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বৃষ্টির পানিতে ডুবে গেছে রাস্তা এবং রাস্তার পাশে অবস্থিত দোকানের মধ্যে পানি প্রবেশ করেছে। এতে চলাচলে বিঘ্ন ঘটছে অনেক পথচারী এবং সাধারন মানুষের। এখানকার মানুষের সাথে কথা বলে এটায় জানতে পারলাম বৃষ্টি হলেই নাকি এই অবস্থা হচ্ছে বর্ষার পানিতে রাস্তা তলিয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যিনি এই এলাকার জনপ্রতিনিধি আছে তার নিকট আমাদের আবেদন অতি দ্রুত নলডাঙ্গা যাবার রাস্তাটি পুনরায় মেরামত করে সাধারন মানুষের চলাচলের উপযোগী করে তুলুন।