কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিজয়ী: পানির বোতল প্রতীকের মনিরুজ্জামান রিংকু
স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন এর ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, এই নির্বাচনে পানির বোতল প্রতিকে মোঃ মনিরুজ্জামান রিংকু : ১৬৬৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি উটপাখি প্রতীকে মোঃ নাসিম উদ্দিন পেয়েছেন: ১০২১ ভোট।
এছাড়াও অন্য দুইজন প্রার্থী আলমগীর হোসেন পাঞ্জাবি প্রতিকে ভোট পেয়েছেন: ৪২৬ ও মোঃ মিজানুর রহমান ডালিম প্রতীকে ভোট পেয়েছেন ২০৭ ভোট।
শনিবার সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করছেন।
জানা গেছে, এই ওয়ার্ডে মোট ভোটার ৬৩০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩১৩৬ ও নারী ভোটার ৩১৭০ জন। এই উপনির্বাচনে ২টি ভোট কেন্দ্রে ১ জন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
মোঃ মনিরুজ্জামান রিংকু, পানির বোতল প্রতীকে: ৬৪৬ ভোটে বিজয়ী।