-->
যশোর  ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প-

যশোর  ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প-

 লোটাস আহমেদ শুভ, যশোর প্রতিনিধি   



 যশোর ব্লাড ব্যাংক, সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) সকালে যশোরের প্রাণ কেন্দ্র দড়াটানা মোড় সংলগ্ন ভৈরব চত্বর প্রাঙ্গনে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচীর আয়োজন করা হয়। এ সংগঠনের উদ্যোগে সকাল ১০ থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচী শেষ হয়। এ সময় নানা শ্রেনী-পেশার মানুষ তাদের রক্তের গ্রুপ নির্নয়ের মাধ্যমে তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারছে এবং তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি পাচ্ছে।


“তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ”-এই স্লোগানটি সামনে নিয়ে সংগঠনটি ২০১৬ সালের জানুয়ারী মাস থেকে একঝাঁক তরুন মানবেতার সেবায় নিজেদের কে বিলিয়ে দিয়ে যাচ্ছে। তাদের প্রধান উদ্দেশ্য হলো মানুষের রক্তের সংকটময় সময়ে তাদের পাশে থাকা, মানুষকে রক্ত দানে উৎসাহিত করা এবং নিজেকে মানবেতার সেবায় বিলিয়ে দেওয়া। রক্ত দানের পাশাপাশি সংগঠনটি বিভিন্ন সময় আশেপাশের গরীব অসহায়দের কে বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে।


উক্ত কর্মসূচীতে যশোর ব্লাড ব্যাংকের সভাপতি হাসান মাহবুব, সেক্রেটারী রাশেদুল ইসলাম রাশেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে ব্লাড গ্রুপিং কাজে সহায়তা করে এবং রক্তদানে মানুষকে উৎসাহিত করে।

সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com