-->
 ফ্রান্সে হযরত মোহাম্মদ (স:) অবমাননার প্রতিবাদে মোকামিয়া দরবারে বিক্ষোভ ও সমাবেশ

ফ্রান্সে হযরত মোহাম্মদ (স:) অবমাননার প্রতিবাদে মোকামিয়া দরবারে বিক্ষোভ ও সমাবেশ


বরগুনা প্রতিনিধি: মো: আল আমিন মল্লিক




ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ স: কে ‘ব্যঙ্গচিত্র প্রদর্শনের’ মাধ্যমে অবমাননা ও ইসলাম বিদ্বেষী আচরণের প্রতিবাদে বেতাগীর কাজির হাট বাজার বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ নভেম্বর) বরগুনা বেতাগী মহাসড় ও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে তৌহিদী জনতার ব্যানারে স্থানীয় আলেম-ওলামা ও সর্বস্তরের জনতার অংশগ্রহনে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন


বক্তারা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং সেখানকার পত্রিকা শার্লী এবদো কর্তৃক বিশ্বনবীর (সাঃ) ব্যঙ্গচিত্র প্রকাশ করে অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা আরো বলেন, ফ্রান্সের সকল পণ্য বয়কটের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহবান জানান। সেইসাথে তারা ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সমাবেশে বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com