দেশে করোনায় মৃত্যু ১০০ ছাড়াল
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ৪৪ তম দিনে মৃত্যুর সংখ্যা ১১০ জন এ দাঁড়িয়েছে।
দেশে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যনুযায়ী,আজ পর্যন্ত সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,৩৮২ জন, মৃত্যুর সংখ্যা ১১০ জন,সুস্থ হয়েছেন ৮৭ জন এবং নতুন শনাক্ত হয়েছে ৪৩৪জন। গতকাল একদিনে নতুন আক্রান্তকারীর সংখ্যা ছিল ৪৯২ জন। দেশে এত আক্রান্তকারীর খবর আগে কোনদিন শোনা যায়নি।
এই পর্যন্ত বিশ্বে মোট করোনা সংকান্ত কারি ২৪,৯৬,৬৬০ জন মারা গেছেন ১,৭১,২৪০ জন এবং সুস্থ হয়েছে ৬,৫৫,৮৮৮ জন।
গত ২৪ দিনে সারাদেশে জ্বর সর্দি কাশির মতো উপসর্গ নিয়ে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশ রোগ সনাক্ত করা হয় নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত হয়ে আড়াই শর বেশি বাংলাদেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।