কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরন
সোমবার, ২০ এপ্রিল, ২০২০
গোটা বিশ্বে হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে খাদ্য সংকটে পরছে গরীব দুঃস্থ মানুষেরা।
ঠিক তখন গ্রামের অসহায় মানুষেরা যেন খাদ্য সংকটে না থাকে কেউ যেন খাদ্যের কষ্ট না করে তার জন্যে এগিয়ে আসে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি ব্যাচ ২০১৪ এর শিক্ষার্থীরা।
তারা নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে এবং তাদের সংগৃহীত অর্থ দিয়ে রোববার বিকালে কালিগঞ্জের প্রায় ১৫ টি পরিবারের মাঝে সব দল মত সমাজ নির্বিশেষে তারা এ খাদ্য সামগ্রী বিতরন করেন।
১০কেজি চাউল;৫ কেজি অালু;২ কেজি ডাউল;১ লিটার তেল ; ২ কেজি পিয়াজ; আধা কেজি রসুন;১ কেজি লবণ ; ৩ পিছ সাবান এবং কিছু ওষধ তাদের খাদ্য সামগ্রীর উপহারের ভিতর রাখেন।
তাদের এই মহৎ কর্মে যেমন অসহায় মানুষগুলোর উপকার হচ্ছে অন্যদিকে তাদের দেখে অাশেপাশের অনেক সেচ্ছাসেবী সংগঠন ও বিত্তশালীরা উৎসাহ পাবে বলে মনে করছে।
মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি ব্যাচ ১৪ এর একজন শিক্ষার্থীর হাসনাত ফাহিম বলেন, আমরা অধিকাংশই এখনো পড়ালেখা করি।আমরা আমাদের মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে অামরা অামাদের এই খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। সেই সাথে অামরা অামাদের কার্যক্রম অব্যাহত রাখবো।
এই মহৎ কাজের সাথে যুক্ত ছিলেন মোচিক মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি ব্যাচ ১৪ এর অধিকাংশ শিক্ষার্থী । এলাকার সুধীজন ও অন্যান্যরা তাদের এই কর্ম কে সাধুবাদ জানিয়েছে।

