দ্বিতীয় বারের মতো ধান কেটে আলোড়ন তৈরি করলো স্কাউট দল
রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
এস আই মো: ইসমাইল হোসেন
কুড়িগ্রাম প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে দ্বিতীয়দফায় কৃষকের ধান কেটে আলোড়ন সৃষ্টি করেছে দিরাই সরকারি কলেজের রোভার স্কাউট দল। আজ সোমবার রাজানগর ইউনিয়নের ফাতেমা নগর গ্রামের এক কৃষকের ধান কেটে দিয়ে আলোচিত দিরাই রোভার স্কাউট দল।
সারা বাংলাদেশের করোনা ভাইরাসের কারণে সুনামগঞ্জে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। এ-ই সংকট দূরীকরণে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।
দিরাই সরকারি কলেজের স্কাউট দল ব্যতিক্রমভাবে কৃষকদের সহযোগিতা করে । তারা গরীব কৃষকদের সম্পূর্ণ ফ্রিতে ধান কেটে দিচ্ছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তারা ধান কেটে দিল। প্রথমবার ধল আশ্রম গ্রামের বিধবা কৃষাণী বিজয়া রানী রায়ের ধান কেটে দিয়েছিল। আজ সোমবার ফাতেমানগরের অসহায় কৃষক মাসুক মিয়ার জমির ধান কেটে দিলেন। এতে অংশগ্রহণ করেন সিনিয়র রোভার মেট মোঃ শরীফ রব্বানী, সোহানূর রহমান (সাগর),পাবেল হাসান,শরীফ উদ্দীন, সুয়েব আহমদ, মিনহাজ আহমেদ, নয়ন মিয়া,কাঞ্চন মিয়া। স্কাউটের কাজে উৎসাহ দিতে সহযোগিতা করেন দিরাই একাত্তর টিভির সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ মোঃ মোস্তাহার মিয়া মোস্তাক প্রভাষক সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ। মিজানুর রহমান পারভেজ প্রভাষক দিরাই সরকারি কলেজ, প্রমুখ। শরীফ রব্বানী বলেন সংকট দূরীকরণের লক্ষে আমাদের কাজ অব্যহত রাখবো ইনশাল্লাহ।