-->
ঝিনাইদহে নতুন ৮ জনের করোনা পজেটিভ

ঝিনাইদহে নতুন ৮ জনের করোনা পজেটিভ


ঝিনাইদহের ১৫ টি নমুনা পরীক্ষার মধ্যে আরও ৮ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

রোববার সকালে তিনি এ তথ্য জানান। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৩ জন, কালীগঞ্জে ২ জন, কোটচাঁদপুরে ১ জন, শৈলকুপায় ১ জন ও মহেশপুরে ১ জন আক্রান্ত হয়েছেন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৮ জন করোনা পজেটিভ এসেছে। বাকি ৭টি নেগেটিভ এসেছে।

এ নিয়ে গত দুই দিনের রিপোর্টে ঝিনাইদহ জেলা মোট ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঝিনাইদহ সদরে ৪ জন, কালীগঞ্জে ৩ জন, শৈলকুপায় ১ জন, কোটচাঁদপুরে ১ জন ও মহেশপুরে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com