অবশেষে কালীগঞ্জ কোটচাঁদপুর মহাসড়কের ভাঙ্গা অংশ মেরামত করা হচ্ছে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
শাওন আহম্মেদ, স্টাফ রিপোর্টারঃ
কালীগঞ্জ কোটচাঁদপুর মহাসড়কের বেহাল দশা। বর্ষা মৌসুম আসলে সাধারণ মানুষের পড়তে হয় চরম ভোগান্তিতে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। অবশেষে সড়ক বিভাগ আমলে নিয়ে রাস্তা মেরামত করা হচ্ছে। কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর যাবার এটাই একমাত্র প্রধান সড়ক। রাস্তা খারাপ হবার কারণে যাত্রীদের পড়তে হয় চরম ভোগানতীতে। অনেক সময় দুর্ঘটনা ঘটে।