দোয়েল মুক্ত স্কাউট গ্রুপ এর রক্তদান কার্যক্রম এর শুভ সূচনা ও লোগো উন্মোচন
বায়েজিদ বোস্তামী- কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস এর অন্তর্গত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দোয়েল মুক্ত স্কাউট গ্রুপ বিভিন্ন ধরনের সমাজসেবা ও সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়মিত পরিচালনা করে থাকে। বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ সরকারের ঘোষিত বিভিন্ন প্রোগ্রাম নির্দেশনা অনুযায়ী কার্যক্রমে অংশগ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। দোয়েল মুক্ত স্কাউট গ্রুপ তাদের অন্যান্য কাজের পাশাপাশি নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় অসুস্থ রোগীদের রক্তদান কার্যক্রমের লোগো উন্মোচনের মাধ্যমে রক্তদান কার্যক্রম যাত্রা শুরু করলো। আজকে সকাল 11 টার সময় কালীগঞ্জ পৌরসভার সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌরসভার সুযোগ্য মেয়ের জনাব মোঃ আশরাফুল আলম রক্তদানের লোগো উন্মোচন করেন এ সময় এখানে আরও উপস্থিত ছিলেন সেনেটারী ইন্সপেক্টর মোঃ আলমগীর কবীর, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, দোয়েলের কর্মকর্তা মোঃ শামছুর রহমান, সম্পাদক পল্লব কুমার মৈত্রেয় সিনিয়র রোভার মেট ফয়জুল ওয়ারা প্রত্যয় সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আলী হোসেন।