অপরুপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ।
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
রাজু আহম্মেদ,কালীগঞ্জ প্রতিনিধি
প্রকৃতির অপার সৌন্দর্য ছড়িয়ে আছে আমাদের চারপাশে। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে আমরা বিমোহিত হই। মুগ্ধতার রেশ ছড়িয়ে পড়ে আমাদের মনজুড়ে। কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া বিল তেমনই ভালো লাগার আবেশ সৃষ্টি করে। বিল ভ্রমণে মন-প্রাণ জুড়িয়ে যায়। এতদিন অনেকটাই লোকচক্ষুর অন্তরালে ছিল বিলটি। বিলের চারদিকে মাছের সমাহার। বিস্তীর্ণ এলাকাজুড়ে এ বিল দেখলে মন-প্রাণ জুড়িয়ে যায়। এমন অপরূপ দৃশ্য যেন আমাদের মন ভুলিয়ে দেয়।ছোট বড় সবাই জাল নিয়ে মাছ ধরতে চাই এই বিলে। মাছ নিয়ে বাসায় ফিরে সবাই অনেক আনন্দ করে যেন এক অফুরন্ত ভালোবাসার এক প্রদীপ ছড়িয়ে রয়েছে এখানে।
বিলের পাশে জেলে পল্লীর মানুষজন প্রবল উৎসাহে মাছ ধরে এখানে। এখানকার মানুষ প্রবল অতিথিপরায়ণ।