আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় প্রকাশিত
আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় প্রকাশ
৬ জনের মৃত্যুদন্ড মিন্নী সহ
জেলা প্রতিনিধি মোঃ আল আমিন মল্লিক পাঠানো তথ্য
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় আজ (৩০ সেপ্টেম্বর)। বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান মামলার রায় ঘোষণা করেন।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। রায় প্রকাশ হয় যে ৬ জন আসামি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ৫০০০০ টাকা অর্থদণ্ড।মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মোঃ হাসান(১৯),আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), এবং বাকি ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয় খালাসপ্রাপ্ত আসামিরা হচ্ছেন-মো:মুসা(২২), রাফিবুল ইসলাম রাব্বি (২০), মোঃ সাগর (১৯), কামরুল হাসান সায়মুন(২১)।
গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৭৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজ নির্ধারিত হয় এবং আজ রায় প্রকাশিত হয়।করোনা মহামারির মধ্যে আদালত বন্ধ থাকার পরেও অতি অল্প সময়ে বিচারিক কার্যক্রম শেষ করে রায় প্রকাশ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার জানিয়েছেন, আজ এই রায়ের মাধ্যমে বরগুনা জেলা কলঙ্কমুক্ত হলো তিনি আরো বলেন যে এই রায়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে।
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ১০ আসামির রায় আজ প্রকাশিত হয় এবং ১৪ শিশু আসামির বিচারিক কার্যক্রম বরগুনার শিশু আদালতে চলমান রয়েছে।
শাহ নেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই মারা যান।