চরফ্যাসনে লরী-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৫
মোঃ আল আমিন মল্লিক- জেলা প্রতিনিধি বরগুনা
ভোলার চরফ্যাসনের কাইমুদ্দিন মোড়ে লরী-অটো মুখোমুখি হয়ে ৩২ বছর বয়সি দিদারুল ইসলাম নামে এক জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। গতকাল (মঙ্গলবার) দুপুর ১২ টার দিকে কাইমুদ্দিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিাদরুল ইসলাম ভূঁইয়ারহাট এলাকার বাসিন্দা।
সরাসরি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, অটো চালকসহ ৫জন যাত্রী নিয়ে চরফ্যাসনের দিকে আসছিল। এসময় অপর দিক থেকে আসা একটি লরী নিয়ন্ত্রন হারিয়ে অটোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক জন মারা যায়। আহত হয় আরো ৫ জন। স্থানীরা আহতেদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন। আহত ব্যাক্তিরা হলেন, কনিকা (৪০), জাবের (১৮), মনির (৩২), রাজু (২২)ও জুয়েল (২২)।
চরফ্যাসন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ নয়ন চন্দ্র রায় জানান, আহত ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। বাকি দুজনকে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবিষয়ে চরফ্যাসন থানা অফিসার ইনর্চাজ মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির মরদেহ এখনো থানায় রয়েছে। মামলা গ্রহনের প্রস্তুতি চলছে এবং লরীটিকে জব্দ করে থানায় আনা হয়েছ
