-->
ঝিনাইদহের কালীগঞ্জে পুনরায় খুড়া হচ্ছে পিছ উঠে যাওয়া সেই রাস্তা

ঝিনাইদহের কালীগঞ্জে পুনরায় খুড়া হচ্ছে পিছ উঠে যাওয়া সেই রাস্তা


 অবশেষে কালিগঞ্জ টু ডাকবাংলা আঞ্চলিক সড়কের পিচ উঠে যাওয়া অংশে খুড়ে নতুন করা নস্ট পিচ তুললো ঠিকাদার।বুধবার সকাল থেকে ভেকু মেশিন দিয়ে ফাটল ও উঠে যাওয়া অংশটুকুর পিচের ঢালাই উঠানো হচ্ছে। স্থানীয়দের দাবি, পুনরায় নিম্নমানের কাজ যেন না হয় সেজন্য তারা সংশ্লিষ্টদের তদারকির ব্যবস্থা করার দাবি জানান।

নির্মাণের সাত দিনের মাথায় উঠে গেছে ১৯ কোটি টাকার রাস্তা। কালীগঞ্জ-ডাকবাংলা ২২ কিলোমিটার রাস্তার মাত্র তিন কিলোমিটার শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে তা উঠে গেছে। এমন খবর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
এরপর সেই রাস্তাটি পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সাদাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সড়কটির বিভিন্ন স্থান ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com