-->
স্বপ্ন বাস্তবায়নে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা ও পিঠা পার্ক 

স্বপ্ন বাস্তবায়নে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা ও পিঠা পার্ক 

 

লোটাস আহমেদ শুভ
যশোর প্রতিনিধি- 

যশোরের খড়কী শাহ্ আব্দুল করিম রোডে গড়েওঠা আইডিয়া সমাজকল্যাণ সংস্থা ও আইডিয়া পিঠা পার্ক। যশোরের এক ব্যাতিক্রমধর্মী প্রতিষ্ঠান হল আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে একঝাঁক উদ্যমী শিক্ষার্থিদের দ্বারা। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার স্বপ্নদ্রষ্টা যশোর সরকারি এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন স্যার। শূন্য হতে যাত্রা শুরু পূর্নতার দিকে এগিয়ে যাচ্ছে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন জনাব হামিদুল হক স্যার ২০১৫ সালে। এখানে প্রায় ১৫০ এর অধিক স্বেচ্ছাসেবক রয়েছে যারা বছরজুরে বিভিন্ন সেবামুলক কাজ করে যাচ্ছে। তারা শীতার্তদের বস্ত্রবিতরণ , বৃক্ষরোপণ,, ফ্রি মেডিকেল সেবা প্রদান,ঈদে সেমাই চিনি ও বস্ত্র বিতরণ এমনকি প্রায় ৩০০ পরিবারকে করোনাকালীন ত্রাণ দিয়ে সহায়তা করেছে । আইডিয়া সমাজকল্যাণ সংস্থার আরেক জনপ্রিয় ও আলোচিত অঙ্গ প্রতিষ্ঠান হলো আইডিয়া পিঠা পার্ক । পিঠা পার্কটি জনাব হামিদুল হক শাহীন স্যার শিক্ষার্থিদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন । ইট পাথড়ে গড়া এই শহরে সম্পূর্ণ প্রাকৃতিক মনোরোম পরিবেশে তৈরি পিঠা পার্কটি। ইতোমধ্যে প্রায় ১০০ জন শিক্ষার্থীর কর্মসংস্থান তৈরি হয়েছে । এই পিঠা শিল্পিরা বছরজুড়ে ১০১ রকমের পিঠা সারাদেশে সরবরাহ করছেন । করোনাকালীন সময়েও পিঠা শিল্পিরা থেমে নেই । পিঠার স্বাদ মানুষের দোর ঘোরায় পৌছে দিতে তারা স্বাস্থবিধি মেনে হোম ডেলিভারি করছে । পিঠা হোক বাংলাদেশের জাতীয় খাবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিঠাশিল্পিরা বাঙালিদের লুপ্তপ্রায় সংস্কৃতি নিয়ে কাজ করছে । এই উদ্দেশ্যে তারা ভিশন -২২ লক্ষ্যমাত্রা স্থির করেছে । তাদের লক্ষ হল ২০২২ সালের ভিতরে দেশের বিভিন্ন স্থানে আইডিয়া পিঠা পার্কের শাখা স্থাপন ও বিদেশে রপ্তানির জন্য সক্ষমতা অর্জন করা । পিঠা পার্কের অর্জিত আয়ের বৃহৎ অংশ তারা ব্যয় করে সমাজকল্যাণমুলক কাজে । এই তরুণ শিক্ষার্থীরা চাকরির পেছেনে না হেঁটে নিজেরা উদ্দোক্তা হয়ে, সাবলম্বী হবার পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করছেন। মাননীয় প্রধান মন্ত্রীর দেখানে পথে হেঁটে তারা নিজেদের কে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার সাথেসাথে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে।

সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com