-->
পানিতে ডুবে কালীগঞ্জে একজনের মৃত্যু।

পানিতে ডুবে কালীগঞ্জে একজনের মৃত্যু।



স্টাফ রিপোর্টার:-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের একটি পুকুর থেকে রূপকুমার দত্ত (৫০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে গ্রামবাসী।


মঙ্গলবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। একই জেলার কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর বাজার পাড়া এলাকার কেষ্ট দত্তের ছেলে রূপকুমার দত্ত (৫০)

ফাজিলপুর গ্রামের রুহুল আমীন জানান, গত রবিবার রাত থেকে রূপকুমার দত্ত নিখোঁজ ছিল। 

সকালে গ্রামের পাশে কাদিরকোল গ্রামের ইজ্জত আলী বিশ্বাসের পুকুরে তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, বিষয়টি আমি শুনেছি। খবর পেয়ে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com