-->
ঝিনাইদহে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ; লক্ষাধিক টাকার তেল নষ্ট

ঝিনাইদহে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ; লক্ষাধিক টাকার তেল নষ্ট

স্টাফ রিপোর্টার:-


ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর স্টেশন এলাকায় ২টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এ সময় ৫টি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ২টার দিকে কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

উক্ত ঘটনার ফলে লক্ষাধিক টাকার তেল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাংলাদেশ রেলওয়ে পর্যবেক্ষন টিম সেখানে উপস্থিত হন এবং দ্রুততার সঙ্গে লাইন মেরামত এবং ক্ষতিগ্রস্ত ট্যাংক সরিয়ে নিয়ে সারাদেশের সাথে খুলনার ট্রেন যোগাযোগ চালু করার জন্য চেষ্টা করেন।

তবে এ দুর্ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাফদারপুর স্টেশন মাস্টার এর পক্ষ থেকে এখনও কোন বিস্তারিত কিছু জানানো হয়নি দুর্ঘটনার কারন কি।

দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন তারা। 

এছাড়া পুলিশ বাহিনী ও আনসার সদস্যরা তৎপর রয়েছে। 



সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com