-->
কালীগঞ্জে মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ ও কটুক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

কালীগঞ্জে মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ ও কটুক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

স্টাফ রিপোর্টার:-




বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় হাজী কল্যাণ সমিতি ও ইমাম পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

 শুক্রবার দুপুর ৪:৩০ মিনিটে কালীগঞ্জ মেইন বাসষ্টান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালীগঞ্জের বিভিন্ন সড়ক ঘুরে, মেইন বাসষ্টান্ডে এসে শেষ হয় । এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্যে দেন কালীগঞ্জ হাজী কণ্যাণ সমিতির সাধারণ সম্পাদক, আলহাজ্ব শহিদুল ইসলাম ও কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি, মওলানা রুহুল আমিন সাহেব ও সাধারণ সম্পাদক, মাওলানা হেদায়েতুল্লাহ। এছাড়াও কালীগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র জনাব মোঃ আশরাফুল আলম আশরাফ সহ ওলামায়ে কেরামগণ।

ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারীর ফাঁসির দাবী জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, শুধু মহানবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়নি, ব্যঙ্গ করা হয়েছে বিশ্বের পৌনে দুইশ কোটি মুসলমানের। ফ্রান্সে সরকারের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ বিশ্বমুসলিম মেনে নিতে পারে না। মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে ফ্রান্স,এমন মন্তব্য করে বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে ফ্রান্সের কোনো দূতাবাস দেখতে চাই না ।

 এছাড়া, ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান জানানো হয় প্রতিবাদ সমাবেশে।

সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com