কালীগঞ্জে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন।
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
লিছান হোসেন - স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে 'মানুষ মানুষের জন্য' এই স্লোগান কে সামনে রেখে আজ বেলা ১১ টায় কালিগঞ্জ মেইন বাসস্টান্ডে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন, মিঠু মালিথা (সহ-সভাপতি ঝিনাইদহ জেলা ছাত্রলীগ ও সাবেক সভাপতি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ) এছাড়াও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।