আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থতা কামনায় বেতাগীতে দোয়া মোনাজাত
বরগুনা জেলা প্রতিনিধিঃ মো:আল আমিন মল্লিক
বরিশাল আওয়ামী লীগের সভাপতি,পাবত্য শান্তিচুক্তির রূপকার, বরিশাল -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ র সুস্থতা কামনায় বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির এর উদ্যোগে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
বৃহস্পতিবার পহেলা অক্টোবর মাগরিব নামাজ বাদ বেতাগী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপু, প্রচার সম্পাদক লুৎফর রহমান ফিরোজ মোল্লা, পৌর কাউন্সিলর আব্দুর রহিম শিকদার, উপজেলা যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম লিটন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল এনামুল সাব্বির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মজনু, উপজেলায় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ফোরামের আহ্বায়ক সাইদুল ইসলাম মন্টু।