-->
বরগুনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টা

বরগুনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টা

 বরগুনা প্রতিনিদি মো: আল আমিন মল্লিক



বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রায়ের তবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে রবিবার দুপুরে সুপারী দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে দরজা জানালা আটকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টার করে। এসময় খবর পেয়ে মেয়ের ১৩ বছরের ভাই হামিম এলাকার লোকজন নিয়ে দরজা জানালা ভেঙে বোনকে উদ্ধার করে।উদ্ধারের সময় ধর্ষক মেয়ের ভাইকে দাও দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

আমি বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খবর দিলে। পুলিশ আসামী কদম মোল্লাকে গতকাল সোমবার রাতেই রায়েরতবক থেকে গ্রেয়তার করে। আসামীর পিতার নাম হাসেম মোল্লা গ্রাম জেলা। থানা সূত্রে জানা গেছে এ ব্যাপারে বরগুনা থানায় ধর্ষণের চেষ্টা ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

দ্রুত ব্যবস্থা নিয়ে আসামী গ্রেফতার করার জন্য বরগুনা থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম ধন্যবাদ জানাই।

সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com