-->
হচ্ছে না এবারের এইচএসসি পরীক্ষা

হচ্ছে না এবারের এইচএসসি পরীক্ষা

 ঢাকাঃ 

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না

জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন করেই এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে।

আজ বুধবার (০৭ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।


এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।


করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।



তবে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই পরীক্ষা নেয়া যায় কিনা তা নিয়ে এতদিন নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়।

সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com