-->
যশোরে আইডিইবি'র সুবর্ণজয়ন্তীতে শহরে বর্ণাঢ্য র‍্যালী

যশোরে আইডিইবি'র সুবর্ণজয়ন্তীতে শহরে বর্ণাঢ্য র‍্যালী

 লোটাস আহমেদ শুভ,যশোর প্রতিনিধি -





ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবির) সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে  বর্ণাঢ্য র‍্যালী করেছে। রোববার সকালে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই র‍্যালীর  উদ্বোধন করেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবির যশোর শাখার সাধারন সম্পাদক নুরুল ইসলাম।তিনি বলেন সমুদ্র অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানোর ধারনা থেকে আইডিইবির সুবর্ণজয়ন্তীর প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে, নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি। ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী ১৪ দফা কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ ও বন্টন,ফ্রি প্রযুক্তি পরামর্শ, বৃক্ষরোপন, স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরন, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন। আইডিইবি পর্যায়ক্রমে এসব কর্মসূচি বাস্তবায়ন  করবে।
সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com