গরুর মাংসে স্পষ্ট আল্লাহু লেখা
শনিবার, ২ জানুয়ারি, ২০২১
লোটাস আহমেদ শুভ, যশোর প্রতিনিধি-
গরুর মাংসের গায়ে স্পষ্ট আল্লাহু লেখা দেখার মত অলৌকিক ঘটনার খবর পাওয়া গেছে।
জানাগেছে, যশোর সেনানিবাসের অডিটর ফারহানা শারমিন পালবাড়ির শহিদ মশিউর রহমান সড়কে বসবাস করেন। গত ২/৩ দিন পূর্বে পালবাড়ির মাংসের বাজার থেকে কিছু গরুর মাংস কিনে ফ্রিজে রেখে দেয়। আজ ১ জানুয়ারি শুক্রবার দুপুর বেলা ফ্রিজ থেকে মাংস বের করে পানিতে ভিজিয়ে রাখে। কিছুক্ষণ পর দুই টুকরো মাংস পানিতে ভেসে ওঠে। মাংস রান্নার জন্য কাটতে গিয়ে দেখা যায় ভেসে ওঠা মাংসের টুকরোর গায়ে আল্লাহ লেখা। এ ব্যাপারে পরিবারের সদস্য এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।