যশোর সদরে আড়াই লক্ষাধিক ভোটের ব্যবধানে নৌকা জয়ী
সোমবার, ৯ নভেম্বর, ২০২০
লোটাস আহমেদ শুভ,
যশোর প্রতিনিধি -
যশোর প্রতিনিধি -
যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা।
করনা কালীন সময়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ভোট গ্রহন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে।
১৭৫ কেন্দ্রে (নৌকা) ২ লাখ ৭৬ হাজার ১৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী নুর উন নবীর প্রাপ্ত ভোট (ধানের শীষ) ১২ হাজার ৩৯৪।
যশোর সদর উপজেলার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসের হুমায়ন কবির বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন নৌকা প্রতীকের প্রধান নিবাচনী এজেন্ট অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল।